হিমালিয়ান ভায়াগ্রা হলো এক ধরণের পরজীবী ছত্রাক। এর বিজ্ঞান সম্মত নাম হলো -Ophiocordyceps sinensis .  এই ছত্রাক Aphrodisiac  অর্থাৎ যৌন শক্তি বৃদ্ধির করার জন্যে পৃথিবী বিখ্যাত।

এই ছত্রাক গুলো মূলত হিমালয়ের  পাহাড়ে পাওয়া যাই যেখানে উচ্চতা  প্রায় ৩০০০ মি. , প্রধানত এই ছত্রাক উত্তরাখন্ড , নেপাল ,ভুটান , সিকিম এবং তিব্বতে পাওয়া যাই।


 এটাই প্রথম চীনেই  লক্ষ করাযায় এবং চীনেই  প্রাচীন কাল থেকে ব্যাবহৃত হয়ে আসছে। প্রায় ২০০২ সালের পর থেকে ভারতবর্ষে এই ছত্রাকের ব্যাবসা শুরু হয়। যখন তিব্বতেএই ছত্রাক কম হয়ে আসে তখন ভারতবর্ষে এবং নেপালে এর প্রচলন বাড়ে। এই ছত্রাক গুলো কোনো ভাবেই চাষ করা সম্ভব নই  কারণ এর জনই খুব প্রতি কুল পরিবেশের প্রায়জন হয় , বছরের প্রায় অংশ যেখানে বরফে ঢাকা থাকে ,একটা নির্দিষ্ট সময়ে বরফ মুক্ত হয় তখনি এই ছত্রাক গুলো পাওয়া যাই।
 এশিয়া মহাদেশে এর এতো চাহিদা এবং অল্প উৎপাদনের জন এর দাম প্রায় ২০ লক্ষ্য টাকা প্রতি কেজিতে। ভারতবর্ষে  এই ছত্রাক বিক্রি করার ওপর সরকারের প্রতিবন্ধ লাগানো আছে।  নেপালের মধ্যেই দিয়ে এই ব্যবস্যা  করা হয়।