দেশে করোনা মোকাবেলায় কেন্দ্র সরকার ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার সাহায্য এর  ঘোষণা করলে।দেশে এই মহামারী রুখতে ,দিনমুজুর দের  কথা ভেবে এবং চিকিৎসা সামগ্রি বাড়ানোর জন্য এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানান বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

 এই প্যাকেজের মধ্যে যে প্রকল্প গুলি রয়েছে সেগুলি হলো -
  • করোনা চিকিৎসায় যুক্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রত্যেকের জন্য ৫০ লক্ষ টাকার বিমা।
  • ৮০ কোটি গরিবের জন্য প্রধানমন্ত্রী অন্ন যোজনা। যাতে কোনও গরিব অভুক্ত না থাকেন।
  • এই আওতায় আগামী ৩ মাসের জন্য বাড়তি ৫ কেজি করে চাল-আটা ও ১ কেজি করে ডাল।
  • ৮ কোটি ৬৯ লক্ষ কৃষকের জন্য এপ্রিলের শুরুতে ২ হাজার টাকা।
  • ১০০ দিনের কাজে মজুরি ১৮২ টাকা বাড়িয়ে করা হল ২০২ টাকা। এর ফলে উপকৃত হবেন ৫ কোটি শ্রমিক।
  • ৩ কোটি প্রবীণ বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য অর্থ সাহায্য। এককালীন দু কিস্তিতে দেওয়া হবে ১ হাজার টাকা।
  • মহিলাদের জনধন অ্যাকাউন্টে দেওয়া হবে ৩ মাসের জন্য মাসিক ৫০০ টাকা।
  • উজ্জ্বলা গ্রাহকদের প্রথম ৩ মাসে বিনামূল্যে সিলিন্ডার।
  • মাসিক ১৫ হাজারের কম বেতনভুক্ত কর্মচারিদের পিএফ আগামী ৩ মাস জমা দেবে কেন্দ্র।
  •  ১০০-র কম কর্মচারি আছে, এমন সংস্থার কর্মচারিদের পিএফ দেবে কেন্দ্র। এর ফলে উপকৃত হবেন ৮০ লক্ষ শ্রমিক।
  • নির্মাণকর্মীদের ওয়েলফেয়ার ফান্ডে ৩১ হাজার কোটি টাকা বরাদ্দ।